বরাবাজার: বরাবাজার ব্লকের প্রতিটি বাড়িতে পৌঁছাবে বিশুদ্ধ পানীয় জল, জাইকা প্রকল্প উদ্বোধনে এসে জানালেন মুখ্যমন্ত্রী
জাইকা জল প্রকল্পের মাধ্যমে এবার পানীয় জলের সুবিধা পৌঁছাবে পুরুলিয়া জেলার পাঁচটি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। তার মধ্যে বরাবাজার ব্লকের প্রতিটি মৌজাতেই পৌঁছাবে বিশুদ্ধ পানীয় জল। সোমবার মানবাজার এক নম্বর ব্লকের মাধবপুরে জাইকা জল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সভামঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ফলে বরাবাজার ব্লকের প্রতিটি মৌজার প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে বিশুদ্ধ পানীয় জল।