রবিবার দুপুরে ফরাক্কা থানার অন্তর্গত নয়নসুখ পঞ্চায়েতের দক্ষিণ রামরামপুর এলাকায় বিশেষ অভিযান চালাল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে *৪০টি তাজা বোমা* উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম আনিলুল শেখ
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় কোনোরকম অশান্তি বা নাশকতার সৃষ্টি করার উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ তাজা বোমা মজুত করে রাখা হয়েছিল। ধৃতকে জেরা করে এবং তাকে সঙ্গে নিয়ে এলাকায় ফের তল্লাশি চালিয়ে বোগুলি উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরই ফরাক্কা থানা থেকে দ্রুত বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। আজ, সোমবার সকালে মালদা থেকে আসা বিশেষ বোম স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছে দক্ষিণ রামরামপুর এলাকার একটি নিরাপদ স্থানে ওই ৪০টি তাজা বোমা নিষ্ক্রিয় করে।