এক ভয়াবহ অগ্নিকাণ্ড হলো আলিপুরদুয়ার -১ ব্লকের উত্তর সোনাপুর খালপাড়া এলাকায়।শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই আগুণ নিয়ন্ত্রণে আসে ।স্থানীয় সূত্রে খবর ওই গ্রামে এক ব্যক্তির খড়ের গাদায় আগুন লেগে যায়।এরপরই গ্রামে আতঙ্ক ছড়ায়।তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করে।আগুন লাগার খবর পেয়ে এলাকায় পৌঁছায় আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন।তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।