রঘুনাথপুর ১: বাজনা সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রঘুনাথপুর শহরের বড়কালী পুজোর শুভারম্ভ হল কলসযাত্রার মধ্য দিয়ে
পুরুলিয়ার রঘুনাথপুর শহরের বড়কালী পুজো উপলক্ষে শনিবার সকালে রঘুনাথপুর শহরের বারিকবাঁধ থেকে মহিলারা কলসে জল ভর্তি করে বাজনা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কলসযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বড়কালীর মন্দিরে এসে পৌঁছায়।উদ্যোক্তারা জানান এদিন রঘুনাথপুর শহরের বড়কালীর পুজো উপলক্ষে কলসযাত্রার আয়োজন করা হয়েছিল। এদিনের কলসযাত্রা ঘিরে এলাকার মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।