নিতুড়িয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে নিতুড়িয়ার BDOঅফিসে মহিলাদের বিক্ষোভ,খবর পেয়েই ঘটনাস্থলে যান বিধায়িকা মামনি বাউরি
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের BDO অফিসে এলাকার মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ অন্নপূর্ণা যোজনায় প্রকৃত প্রাপকেরা টাকা পাচ্ছেন না।আর্থিক ভাবে স্বচ্ছল এবং চাকরিজীবি ও বড় ব্যবসায়ীদের স্ত্রীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও অসহায় গরীব প্রকৃত প্রাপকদের টাকা ঢোকে নি।তারি প্রতিবাদে মহিলাদের আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।