আলিপুরদুয়ার ১: বনের অধিকার দিবসকে উৎযাপন করতে উত্তরবঙ্গ বন শ্রমজীবী মঞ্চের উদ্যোগে চিলাপাতায় শুরু হলো গ্রামবাসী দিবস
২০০৬ সালে ১৮ ডিসেম্বর সংসদে বন অধিকার আইন পাশ হয়।এই আইনের মাধ্যমে বন বস্তিবাসীরা অনেক অধিকার পেয়েছি এই দিনটিকে উত্তরবঙ্গ বন শ্রমজীবী মঞ্চের পক্ষ থেকে উৎযাপন করা হচ্ছে বিগত কয়েক বছর থেকে। বুধবার সেই বন গ্রামবাসী দিবস শুরু হলো আলিপুরদুয়ার -১ ব্লকের চিলপাতায়।এদিন আন্দু বস্তিতে বিভিন্ন বনবস্তির বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়।সেখানে বাচ্চারা প্রতিযোগিতায় অংশ নেয় এবং তাদের পুরস্কারও দেওয়া হয়।