ইন্দ্রনগরের কালী মন্দির ব্রিজ সংলগ্ন এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বিদ্যুতের সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যাচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তিনটি বাড়িতে।
ঘটনার সময় বাড়িগুলিতে কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সদস্যরা দুর্গাপুজো দেখতে বাইরে বেরিয়েছিলেন। ফলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
Udaipur, Gomati | Oct 18, 2026