হাওড়া ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধীদের কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে সাপুই পাড়া বসুকাটি অঞ্চলের প্রধানের উপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার আনুমানিক বিকেল চারটে নাগাদ কুমিল্লাপাড়া থেকে শ্রার্ব্বণী আশ্রম পর্যন্ত মহামিছিল করা হলো। বুধবার এই মিছিলে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সহ ডোমজুড় কেন্দ্র তৃণমূল নেতৃত্ববৃন্দ।