রঘুনাথপুর ২: চেলিয়ামার রাজ রাজেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রাত্রি ব্যাপী লীলা কীর্তনে আসর মাতাল অঙ্কিতা ব্যানার্জী
পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামাতে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার সারাদিন ধরেই ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয় মন্দিরে।মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত্রে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছিল। কীর্তনীয়া অঙ্কিতা ব্যানার্জীর কীর্তন এদিন রাত্রে আসর মাতিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করল।