২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন ।
দীর্ঘ ২০ বছর পর কলকাতায় ফিরছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ অগস্ট রবীন্দ্র সদনের একটি সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।২০০৭ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতির জেরে কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। এরপর একাধিকবার ফেরার উদ্যোগ হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার ১ অগস্ট রবীন্দ্র সদনের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসার ঘোষণা করেছেন তিনি। এই খবরে সাহিত্য ও সংস্কৃতি মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন ।
দীর্ঘ ২০ বছর পর কলকাতায় ফিরছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ অগস্ট রবীন্দ্র সদনের একটি সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।২০০৭ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতির জেরে কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। এরপর একাধিকবার ফেরার উদ্যোগ হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার ১ অগস্ট রবীন্দ্র সদনের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসার ঘোষণা করেছেন তিনি। এই খবরে সাহিত্য ও সংস্কৃতি মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। - Berhampore News