মালদাঃ দুপুরবেলায় ফাঁকা বাড়িতে চুরি, সোনা ও নগদ টাকা নিয়ে উধাও দুষ্কৃতীরা।পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকায় শুক্রবার দুপুরে একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা আলমারির লকার থেকে প্রায় দুই ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক অর্জুন রায়ের স্ত্রী মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে একজন ভাড়াটিয়া থাকলেও তিনি দুপুরে রেশন আনতে বাইরে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা ছাদের সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে ঘরের তালা ভেঙে আলমারির লকার খুলে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। পরে বিষয়টি নজরে আসতেই মালদা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।