সুশান্ত সরকার মালদা: পরিবেশ রক্ষার উদ্দেশ্যে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ। ট্রাফিক আইসি মহেশ সিংয়ের উপস্থিতিতে শুক্রবার রথবাড়ি মোড় ট্রাফিক অফিসের সামনে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পথ চলতি মানুষ সহ টোটো চালক বিভিন্ন যানবাহন চালকদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছটিকে যত্নসহরে বাড়িতে লাগিয়ে লালন পালন করার পরামর্শ দেন। পাশাপাশি পরিবেশ রক্ষা নিয়ে পথ চলতি মানুষদের সচেতন করা হয় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।