বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে সোমবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত স্বামীর নাম আকালু দাস ৩৫, বাড়ি হেমতাবাদ ব্লকের বাহারাইল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ১তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জানায় অভিযুক্তের স্ত্রী। এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে অভিযুক্ত স্বামীকে বাড়ি থেকে গ্রেফতার করে সোমবার দুপুরে ২ টায় রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ।