বিশালগড়: বাড়ির লোকের অনুপস্থিতিতে এক বাড়িতে দুঃসাহসিক চুরি, ঘটনা আমবাগান এলাকায়
গতকাল বোলো রায় সহ পরিবারের সদস্যরা মেলাঘর রথ দেখতে যান। শনিবার দুপুরে বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা এবং ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড তা দেখে হতবাক হয়ে পড়েন বোলো রায়। চোরের দল ঘর থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে বোলো রায় বিশালগড় থানায় জানান। জানা যায় বিশাল বড় অত্র এলাকায় বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা। প্রশাসন চুরির ঘটনা রুখতে ব্যর্থ।