মেদিনীপুর: উড়িষ্যাতে কৃষকদের জমি দখল করে কারখানা তৈরীর প্রতিবাদে উত্তাল, প্রতিবাদ মেদিনীপুর শহরে AIKKMS এর
উড়িষ্যার কেওনঝড় জেলার পাটনা ব্লকের যমুনাপোশী গ্রামে কৃষকদের জমি দখল করে সেখানে নাকি জিন্দাল পস্কো কোম্পানিকে কারখানা তৈরির জন্য দিয়েছে রাজ্য সরকার। কৃষকদের প্রতিবাদে সেখানে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সেই প্রতিবাদ ধ্বনিত হল মেদিনীপুর শহরে অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে। বিক্ষোভ হল জেলাশাসকের দপ্তরের সামনে।