সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজের পরের দিনই মর্মান্তিক পরিণতি যুবকের। শুক্রবার সাতসকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। চাঁচল থানার জিতারপুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করল চাঁচল থানার পুলিশ। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মালদার চাঁচল থানার পুলিশ। মৃত যুবকের নাম আনারুল হক(৩০) বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায়। বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়।