শহীদ ক্ষুদিরামের ১৩৭ তম জন্মদিবস উদযাপন সালবনিতে। আজ বুধবার বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ শালবনির পঞ্চায়েত সমিতির অফিসে ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি ছবিতে মাল্যদান এবং পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে থাকা শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান এবং পুষ্প প্রদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের প্রতি। উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সদস্যরা।