পাড়া: বাল্যবিবাহ প্রতিরোধে পাড়া ব্লকে নাটক প্রদর্শন, সচেতনতার বার্তা এলাকাবাসীর মধ্যে
Para, Purulia | Sep 22, 2026 বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পাড়া ব্লক কমিউনিটি হলে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ অনুষ্ঠিত হলো বিশেষ নাটক প্রদর্শন। রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং সেবা সংকল্প অভিযানের একটি অঙ্গ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পাড়া থানার অন্তর্গত নতুনডি রামকৃষ্ণপুর মাছানি সমিতির সদস্যরা বাল্যবিবাহের কুফল এবং তা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে নাটক পরিবেশন করেন। নাটকের মাধ্যমে বাল্যবিবাহের ফলে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের উপর