ইটাহার: এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা BJP নেতা, ২ দিনের পুলিশি হেপাজ
ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বিজেপি পরিচালিত পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের দুই দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতের নাম জয়দেব বর্মন। ধৃতের দাবি স্ত্রী প্রধান পদ থেকে পদত্যাগ না করায় তাঁকে ফাঁসোনো হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জানা গিয়েছে, স্বামীর অবর্তমানে পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে প্রধানের স্বামী বলে অভিযোগ।