হুড়া: হুড়া থানায় নাবালিকা অপহরণের অভিযোগ, চাঞ্চল্য এলাকায়
Hura, Purulia | May 16, 2026 নাবালিকা অপহরণের অভিযোগ দায়ের হুড়া থানায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। গতকাল শুক্রবার, দুপুর আড়াইটা নাগাদ কেউ বা কারা ঐ নাবালিকাকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। তারপর থেকে ঐ নাবালিকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, বলে অভিযোগ নাবালিকার পরিবারের। এদিন শনিবার সন্ধ্যায় হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে হুড়া থানার সূত্রে জানা যায়।