মানিকচক: ছাত্র রহস্য মৃত্যুর ঘটনায় তিন দিন হলেও দেহ সত্যকার্য করেনি পরিবার, মানিকচক থানার দরস্ত পরিবার
মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তিন দিন অতিক্রম হলেও এখনো পর্যন্ত সৎকার্য হলো না মৃতদেহর।মৃতের বাড়িতেই বরফ দিয়ে দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে। মৃতের বাবা প্রেম কুমার মন্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি সঠিক ময়না তদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সৎকার্য হবে না। ময়না তদন্তের রিপোর্টে কোনরকম গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবী পরিবারের।