নিতুড়িয়া: নিতুড়িয়ার আমডাঙ্গা গ্রামে ১ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ,দেহ PMপাঠাল নিতুড়িয়া থানার পুলিশ
পুরুলিয়ার নিতুড়িয়ার আমডাঙ্গা গ্রামে আত্মীয়ের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু হল ভিন রাজ্যের এক বৃদ্ধের। বছর ৭৫এর মৃতের নাম রাজেন্দ্র সাউ। বাড়ি বিহারের ঔরঙ্গাবাদে।জানা যায় সম্প্রতি নিতুরিয়া থানার আমডাঙা গ্রামে আত্মীয়ের বাড়ি এসেছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে অসুস্থ বোধ করায় তাঁকে নিতুড়িয়ার হারমাডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।