ইটাহার: ইটাহারের চূড়ামণ বাজার থেকে চুরি হওয়া টোটো ৫ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার রায়গঞ্জের এক যুবক
চুরির ৫ ঘন্টার মধ্যে উদ্ধার টোটো। গ্রেপ্তার রায়গঞ্জের এক ব্যক্তি। ধৃতের নাম মৃত্যুঞ্জয় ঘোষ। বাড়ি রায়গঞ্জ থানার রুদ্রখন্ড শ্যামপুর এলাকায়। ধৃতকে শনিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে চূড়ামণের গৌড়িপুর গ্রামের বাসিন্দা নুর আলম খান টোটো নিয়ে চূড়ামণ নতুন বাজারে বাজার করতে আসলে সেখান থেকে টোটো চুরি হয়। এরপর থানায় অভিযোগ জানালে পুলিশ ইটাহারের দুর্গাপুরের বাগানবাড়ি থেকে টোটোটি উদ্ধার করে।