পুরুলিয়া ১: মানসিক ভারসাম্যহীন আবাসিকদের দ্বারা শুভ মহাষষ্ঠীতে উদঘাটিত হলো রেনি রোডের দেবী মেলা পুজো
শারদোৎসবের আনন্দ আজ ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি স্তরে। তবে এই আনন্দকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল পুরুলিয়া রেনি রোডের 'দেবী মেলা' পুজো কমিটি। প্রথাগত ভিআইপি বা সেলিব্রিটি ফিতে কাটার দিন শেষ করে, এই বছর পুজোর উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো পুরুলিয়া মেন্টাল হাসপাতালের আবাসিকদের হাতে। মহাষষ্ঠীর এই শুভলগ্নে হাসপাতালের আবাসিকদের উপস্থিতিতে ফিতে কেটে মণ্ডপের দ্বারোদঘাটন করা হয়