নিতুড়িয়া: নিতুড়িয়ার পঞ্চগ্রাম আঁচকোদা সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন বিধায়িকা মামণি বাউরি
ষষ্ঠীর শুভ সন্ধ্যায় পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের পঞ্চগ্রাম আঁচকোদা সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি।এদিন বিধায়িকা মামণি বাউরি এই দুর্গাপুজোর ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে শুভারম্ভ করেন। বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবী শুভময় সরকার সহ অন্যান্যরা।