পুরুলিয়া ১: কংসাবতী নদী থেকে অবৈধ বালি পাচারের চেষ্টা নস্যাৎ: মুফস্বল থানার অভিযানে অবৈধ বালি সহ ট্রাক্টর বাজেয়াপ্ত
গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ পুরুলিয়া মুফস্বল থানার পুলিশ এক বিশেষ অভিযান চালায়। গড়াফুসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোড়ধাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন একটি বালি বোঝাই ট্রাক্টরকে আসতে দেখে পুলিশ সেটিকে আটকানোর চেষ্টা করে। পুলিশ কর্মীদের দেখেই অবৈধ বালি বোঝাই ট্রাক্টরটির চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করলে চালক গ্রামের রাস্তায় ট্রাক্টরটি ফেলে রেখেই চম্পট দেয়।