বোলপুরে খু/ন হওয়া বিজেপি বুথ সভাপতি চন্দন ভল্লার পরিবারের পাশে দাঁড়ালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
কয়েক দিন আগে বোলপুরের ত্রিশুলাপট্টিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গু/লি করে খু/ন করা হয় বিজেপি কর্মী চন্দন ভল্লাকে। সেই ঘটনায় শুক্রবার নি/হতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পৌঁছান সৌমিত্র খাঁ। পরিবারের পাশে থাকার স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি চন্দনের ছেলের বায়োডাটা চেয়ে নিয়ে চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
সাংসদ জানান, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তিনি পরিবারের খোঁজখবর নিতে এসেছেন। এই হ/ত্যাকাণ্ডে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রে/প্তার করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
#Bolpur #SoumitraKhan #BJPWestBengal #WestBengalNews #BirbhumNews