মানবাজার ১: VIP কালচার ছেড়ে মানবাজার থানায় নরনারায়ণ সেবায় সকলের সাথে বসে খিঁচুড়ি প্রসাদ খেলেন বিধায়ক
ভিআইপি প্রোটোকল কিংবা আলাদা বসার আসন নয়—সকলের সাথে একেবারে মাটিতে বসে সাধারণ মানুষের সঙ্গেই প্রসাদ খেলেন মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু। মানবাজার থানা সার্বজনীন কালী পুজো উপলক্ষ্যে আয়োজিত নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মানবাজার থানা প্রাঙ্গণে এই সমাজসেবামূলক অনুষ্ঠানের সূচনা হয়। কালী পুজো ও উৎসবের আনন্দকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।