পাড়া: আনাড়া রেল স্টেশনে উদ্ধার যাত্রীর ব্যাগ, মালিককে ফিরিয়ে দিল RPF
Para, Purulia | Aug 27, 2026 পুরুলিয়ার আনাড়া রেলস্টেশনে ট্রেন ধরতে এসে এক যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল RPF। বৃহস্পতিবার সকালে প্ল্যাটফর্মের পুরনো বুকিং অফিসের কাছে একটি ধূসর রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন RPF কর্মীরা। ব্যাগে ব্যক্তিগত সামগ্রী, মোবাইল চার্জার ও পরিচয়পত্র-সহ প্রায় ২ হাজার টাকা মূল্যের জিনিসপত্র ছিল। বেলা এগারোটা নাগাদ পাড়া থানার ফুঁসড়াবাইদ এলাকার বাসিন্দা আশিস মোদক ব্যাগটি তাঁর বলে দাবি করেন। যথাযথ যাচাইয়ের পর ব্যাগটি তাঁর হাত