রায়গঞ্জ: রায়গঞ্জে কারখানার আগুনে চাঞ্চল্য! ঘনবসতিপূর্ণ এলাকায় থাবা বসানোর আগেই দমকলের লড়াই
রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন সুদর্শনপুরে একটি সাইকেল কারখানায় ভয়াবহ আগুনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুপুর আড়াইটে নাগাদ কাজ শেষ করে কর্মীরা কারখানা বন্ধ করে চলে যাওয়ার পর ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। পরে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ থেকে আরও তিনটি ইঞ্জিন আসে। দীর্ঘ চেষ্টায় আগুনের একাংশ নিয়ন্ত্রণে এলেও ঘনবসতিপূর্ণ এলাকার দিকে আগুন [