নিতুড়িয়া: নিতুড়িয়ার ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসবে মহাসপ্তমীতে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়
পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপুজোয় মহাসপ্তমির রাতে শনিবার রাত্রি 8টা নাগাদ উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়।জেলার বিভিন্ন প্রান্তের কেবল নয় পাশের শিল্পাঞ্চল শহর আসানসোল সহ ভিন জেলা ও ভিন রাজ্য ঝাড়খণ্ড ও বিহার থেকেও হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয় এই দুর্গাপুজোয়।এবারেও তার অন্যথা হয় নি।