Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Madhya_pradesh
अनिल
Cm
Nsui
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Pm
Uttarpradesh
image
image
image

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে আটক দুই অটোচালক নিজস্ব প্রতিনিধি | আগরতলা আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি, জোরপূর্বক যাত্রী তোলার চেষ্টা এবং অন্য অটোচালকের গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই অটোচালককে আটক করেছে পুলিশ। আটক দুই অটোচালক হলেন দীপঙ্কর দেবনাথ এবং ঝুটন আচার্য। অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, বিমানবন্দর এলাকায় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অন্যান্য অটোচালকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ত্রিপুরা পরিবহন দপ্তর ও পুলিশ যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করে। অভিযানের অংশ হিসেবে অভিযুক্ত দুই অটোচালককে আটক করা হয়। পরিবহন দপ্তর জানিয়েছে, বিমানবন্দর এলাকায় যাত্রীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবহন ব্যবস্থা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী হয়রানি বা আইনভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। #Tripura #Agartala #MBBAirport #TripuraPolice #TransportDepartment #AutoDriver #PassengerHarassment #LawAndOrder #TripuraNews #BreakingNews #

Sonamura, Sepahijala | Jul 28, 2026