রঘুনাথপুর ২: দীগনগর মোড়ের সামনে মোটর বাইকের ধাক্কা সাইকেল আরোহীকে,গুরুতর আহত দুই
সোমবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর-চেলিয়ামা রাস্তায় রঘুনাথপুর থানার অন্তর্গত দিগনগর মোড়ের সামনে একটি মোটর বাইক ধাক্কা মারে একটি সাইকেল আরোহীকে ঘটনায় দুজনেই গুরুতর আহত হয়।তাদের নাম ছোটন বাউরি ও দীনবন্ধু বাউরি।ছোটদের বাড়ি পাড়া থানার অন্তর্গত ধুলাবাইদ গ্রামে।আর দীনবন্ধু বাউরির বাড়ি রঘুনাথপুর 2ব্লকের শিমূলহিড় গ্রামে।দুজনকেই রঘুনাথপুর সুপার স্পেশিলিটি হাসপাতালে ভর্তি করা হয়।তাদের মধ্যে একজনের অবস্হা সংকট জনক ।