বান্দোয়ান: অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বান্দোয়ান ব্লকের উদ্যোগে ড্রাইভার দিবস উদযাপন
অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বান্দোয়ান ব্লকের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২ টা থেকে বান্দোয়ান শহরে পালিত হল ড্রাইভার দিবস। এদিন সংগঠনের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে একটি বেসরকারি লজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে চালকদের পাশাপাশি এলাকার বিশিষ্টজনেরা রক্তদান করেন। সংগঠনের তরফে জানানো হয়, ২৪ ঘণ্টা রাতদিন গাড়ি চালিয়ে মানুষকে পরিষেবা দেন চালকরা। কিন্তু তাদের জন্য সরকারি কোনো বীমা ব্যবস্থা নেই।