পাড়া: আগামীকাল সাঁওতালডিতে ৭ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে
Para, Purulia | Aug 28, 2026 সাঁওতালডি এলাকায় আগামীকাল, শনিবার, সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। শুক্রবার সকাল ৯টা থেকে বিদ্যুৎ দপ্তরের তরফে মাইকিং করে এলাকাবাসীকে এই বিষয়ে জানানো হচ্ছে। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, ভোজুডি সাব-স্টেশনে প্রি-পূজা মেনটেনেন্সের কাজ চলবে। সেই কাজের কারণেই শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত সাঁওতালডি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এই সময়সীমার মধ্যে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় বাসিন্দাদের প্রয়োজনীয় কাজ আ