পুরুলিয়া ১: দুলমি নডিহা রথ যাত্রায় হাজার হাজার ভক্তদের ভিড়, রথযাত্রার উদ্বোধক বিধায়ক
আজ রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা দেখা গেল দুলমি নডিহা এলাকায়। জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে আজ দুপুর থেকেই কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও নডিহা চাটানি পাড়া রাধাকৃষ্ণ সংকীর্তন দলের পক্ষ থেকে অত্যন্ত নিষ্ঠা ও সাড়ম্বরে এই এই অনুষ্ঠান করে থাকেন। সংকীর্তন দলের সদস্যরা খোল-করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করতে করতে মহাসমারোহে জগন্নাথ দেবের রথ টানতে যায়।