মিলন সরকার ফারাক্কাঃ প্রায় দুইদিন হতে চললেও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল পরিষেবা স্বাভাবিক হয়নি। উল্লেখ্য ফরাক্কা স্টেশনের কাছে অতি বৃষ্টিতে রেল লাইনে ধস নেমে স্তব্ধ হয়ে যায় রেল চলাচল। পূর্ব রেলের বহু ট্রেন বাতিল হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত গতিতে কাজ শুরু করে রেল মন্ত্রক। আর এই কাজ দেখতে শুক্রবার ঘটনাস্থলে গিয়ে পৌঁছান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। খোঁজ খবর নেন কাজের অগ্রগতি। পরিদর্শন শেষে কি জানালেন খগেন মুর্মু শুনে নিন