ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ৭৯ জন ছাত্রছাত্রী পেলো সাইকেল, আগামী ২ দিনে ৫ হাজারের বেশি শিক্ষার্থী সুবিধাভোগী
ঝাড়গ্রাম জেলা শাসক দফতরে সরকারি ও সরকার পোষিত স্কুলের ৭৯ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয় ‘সারথি’ কর্মসূচির মাধ্যমে। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ উপস্থিত ছিলেন। আগামী দু’দিনে আরও ৫ হাজার ছাত্রছাত্রীর হাতে সাইকেল পৌছানোর পরিকল্পনা রয়েছে।