পাড়া: সাঁওতালডি পাহাড়ীগোড়ায় নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রতিষ্ঠাতার তিরোধান দিবস পালন
Para, Purulia | Mar 31, 2026 সাঁওতালডি থানার অন্তর্গত পাহাড়িগোড়ায় নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও দিবাকর মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিষ্ঠাতা স্বর্গীয় চিত্তরঞ্জন মাহাতোর একাদশ তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো। মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের শুভ সূচন