ঘটনাটি গত ০১.০৭.২০২৫ তারিখে নাকাশিপাড়ার জাতীয় সড়ক-১২ এর পাশে একটি পরিত্যক্ত SEW এর কাছে । সেখান রাতের বেলায় একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল । সম্ভবত ডাকাতি বা অন্য কোনও অপরাধ করার ইচ্ছা ছিল বলে পুলিশের ধারণা। গোপন সূত্রে খবর পেয়ে নাকাশীপাড়া পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন , পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। কিন্তু তাকে আটক করা হয়। এরপর তাকে নাকাশিপাড়া থানায় নিয়ে আসা হয় ।