PM Surya Ghar যোজনায় ঘরে বসেই কমান বিদ্যুৎ বিল
গরমে বিদ্যুৎ বিলের চাপে নাজেহাল? এবার কেন্দ্র সরকারের "PM Surya Ghar: Muft Bijli Yojana" আপনার জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। ছাদে সোলার প্যানেল বসালেই মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একদম ফ্রি।
যোজনার হাইলাইটস
1. মোটা ভর্তুকি, কম খরচ
কেন্দ্র সরকার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি দিচ্ছে। 1KW সিস্টেমে ₹30,000, 2KW তে ₹60,000 আর 3KW বা তার বেশি হলে ₹78,000 পর্যন্ত। ফলে 1KW সোলার লাগাতে আপনার পকেট থেকে খরচ পড়বে মাত্র ₹40,000 থেকে ₹60,000। বাজারের দামের থেকে প্রায় 40% কম।
2. 25 বছর নিশ্চিন্ত
একবার লাগালে 25 বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন। মাসে গড়ে 4-5 ইউনিট বিদ্যুৎ তৈরি হবে প্রতি 1KW থেকে। ফ্যান, লাইট, ফ্রিজ, TV - বিল 80-90% কমে যাবে।
3. কারা পাবেন?
WBSEDCL বা CESC এর বৈধ গ্রাহক হলেই চলবে। শর্ত একটাই - নিজের বাড়ি হতে হবে আর ছাদে 80-100 বর্গফুট ছায়ামুক্ত জায়গা থাকতে হবে। কৃষক থেকে মধ্যবিত্ত - সবার জন্য খোলা।
4. আবেদন একদম ফ্রি
দাল ধরার দরকার নেই। `pmsuryaghar.gov.in` ওয়েবসাইটে গিয়ে বিদ্যুৎ বিলের Consumer Number আর মোবাইল OTP দিয়ে 5 মিনিটে রেজিস্টার করুন। তারপর সরকার অনুমোদিত ভেন্ডার নিজেই আপনার বাড়িতে গিয়ে সার্ভে + ইনস্টল করে দেবে।
#PMSuryaGhar #MuftBijliYojana #SolarRooftop #WestBengalNews
#SuvenduAdhikari #GNEbangla #BengalBJP #DilipGhosh Dilip Ghosh Suvendu Adhikari BJP West Bengal Bharatiya Janata Party (BJP) Biman Mahata