রানিগঞ্জ: রানীগঞ্জের জেকে নগরে এক মহিলার রহস্যমৃত্যু, পুলিশ তদন্ত শুরু
রানীগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকায় জেকে নগর কোলিয়ারি সংলগ্ন বালকো কোম্পানির আবাসনে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু। পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার তদন্ত শুরু করেছেন। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানানো হবে।