হুড়া: নোয়াডি গ্রামে ২ পরিবারের মধ্যে সংঘর্ষ,৪ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ১
Hura, Purulia | May 10, 2026 পুরোনো বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। আহত দু'পক্ষের বেশ কয়েকজন। ঘটনা হুড়া থানার অন্তর্গত নোয়াডি এলাকার। নোয়াডি গ্রামের বাসিন্দা কৃষ্ণ মণ্ডলের অভিযোগ, গতকাল তাঁর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। এদিন দুপুর বারোটা নাগাদ পুরোনো আক্রোশবশত তার বাড়িতে হামলা চালায় গ্রামেরই মাধব মণ্ডলের পরিবার। বাধা দিলে তাকে ও তার মা'কে বেধড়ক মারধর করা হয়। পাল্টা কৃষ্ণ মণ্ডলের মারধরের অভিযোগ দায়ের করেছে মাধব মণ্ডলের পরিবার। মাধব মণ্ডলের অন্তসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয়