পুরুলিয়া জেলার হুড়া ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে চলছে দালাল রাজ, নিজের জমি রেকর্ড করাতে গিয়ে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনদের। এবার এমনই একাধিক অভিযোগ তুলে পথে নামল হুড়া ব্লকের বিজেপির যুব মোর্চা। শুধু তাই নয়—এলাকাজুড়ে বেআইনি বালিচুরি বন্ধ করা এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হুড়া ব্লকের বিভিন্ন প্রান্তের RI অফিসগুলোকে পুনরায় খোলা –সহ আরও একাধিক দাবিতে হুড়া ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বাইরে প্রতিবাদে সোচ্চার হলেন বিজেপ