হরিশ্চন্দ্রপুর ১: হরিশ্চন্দ্রপুর এলাকায় লাঠি খেলাতে মেতে উঠল এলাকাবাসী, জল তুলে দিয়ে সম্প্রীতির বার্তা তৃণমূল নেতৃত্বের
মহরমকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর এলাকায় লাঠি খেলাতে মেতে উঠলো ইসলাম ধর্মাবলীর মানুষজন। লাঠি খেলায় অংশগ্রহণকারী মানুষ জনের হাতে জল তুলে দিয়ে সম্প্রতির বার্তা রাখল তৃণমূলের পদাধিকারী নেতৃত্বরা। বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ একত্রিতভাবে এই লাঠি খেলার অনুষ্ঠানে মেতে উঠেছেন। শোভাযাত্রা পরিক্রমা করে কারবালা ময়দানে গিয়ে চলবে লাঠি খেলার অনুষ্ঠান। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।