ইটাহার: রাজ্যে পালা বদলের পর ইটাহার প্রাইমারি স্কুলে প্রথম বিধানসভা ভিত্তিক অনুষ্ঠিত হল ভারতীয় জনতা তপশিলি মোর্চার সম্মেলন
রাজ্যে পালা বদলের পর বিজেপির এসসি মোর্চার প্রথম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ইটাহারে। তপশিলি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে রবিবার ইটাহার বিধানসভার ৩ টি মণ্ডলের সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ইটাহার প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলনের আয়োজন করে ভারতীয় জনতা তপশিলি মোর্চা। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি তারিনি কান্ত রায়, জেলা ইনচার্জ বিভাস বিশ্বাস, জেলা সম্পাদক হিরন্ময় সরকার, জেলা সম্পাদিকা সবিতা বর্মন সহ স্থানীয় নেতৃত্বরা।