গণ্ডারের বসবাস সুনিশ্চিত করতে গত ৫ ও ৬ মার্চ দুইদিন ধরে বন আধিকারিক, বন্যজীবন বিশেষজ্ঞ এবং স্বেচ্ছাসেবী মিলে মোট ৪০০ জনের ১৯৩ টি দল গণ্ডার গণনা প্রক্রিয়ায় কাজ করে। গণনার জন্য জলদাপারা জাতীয় উদ্যানটিকে ৬৫ টি গণনা বিভাগে বিভক্ত করা হয়েছিল। এদিন সেই গণনার ফলাফল ঘোষণা করে বন দপ্তর। গণনায় এবছর জলদাপাড়ার জঙ্গলে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ টি। ফলে সারা ভারত বর্ষে একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল হিসেবে জায়গা জলদাপাড়া জাতীয় উদ্যানের।