পুরুলিয়া ১: রাতের পুরুলিয়ায় হেডলাইট ছাড়া টোটো চালালেই বিপদ: ট্রাফিক পুলিশের কড়া নজরদারি, বাজেয়াপ্ত হতে পারে গাড়ি
রাতের অন্ধকারে হেডলাইট বন্ধ রেখে টোটো চালানো বন্ধ করতে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ (OC Sadar Traffic)। রাতের বেলা হেডলাইট না জ্বালিয়ে টোটো চালালে মোটা অঙ্কের জরিমানা সহ গাড়ি বাজেয়াপ্ত (seize) করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, রাতে হেডলাইট বন্ধ করে বা বন্ধ রেখে টোটো চলাচলের ফলে দুর্ঘটনার চরম ঝুঁকি তৈরি হচ্ছে। যাত্রী ও সাধারণ পথচারীদের সুরক্ষার স্বার্থেই এই নিয়ম কঠোরভাবে চালু করা হচ্ছে।