ভলেন্টিয়ার শিক্ষকের ভরসায় স্কুল চলছে। ছাত্রছাত্রী বসার মতো রুম নেই। পুরুলিয়ার সাঁওতালি মাধ্যম স্কুলগুলির বেহাল দশা, অভিযোগ বিজেপির। কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন, রাজ্য সরকার স্কুলের স্বীকৃতি দিয়েই দায় সেরেছে। স্কুলের পরিকাঠামো উন্নয়ন করেনি। কাশিপুর ব্লকের সোনাইজুড়ি, লোহাট সহ জেলার বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। তৃণমূল সরকারের শিক্ষক নিয়োগের সদিচ্ছাও নেই। এরই প্রতিবাদে আদিবাসী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা রাস্তায় নামছে।