বান্দোয়ান: অষ্টমীর বলির খাঁড়ায় গামছা জড়িয়ে শান্তির বার্তা দেন বান্দোয়ানের ওসি
সময় বদলেছে, বদলেছে উৎসবের নানা রীতি। তবু ঐতিহ্যের টানে আজও অমলিন বান্দোয়ানের দুর্গাপুজোর এক বিশেষ প্রথা। অষ্টমীর বলিদান পর্ব শেষে বান্দোয়ান নব দুর্গাপুজো কমিটি ও বান্দোয়ান পুরনো দুর্গাপুজো কমিটির সদস্যরা বলিদানের তলোয়ার নিয়ে পৌঁছন বান্দোয়ান থানায়। দীর্ঘদিনের রীতি মেনে থানার ওসি ধুতি ও গেঞ্জি পরিহিত অবস্থায় তলোয়ারটি কাপড়ে মুড়ে দেন। এরপর ঢাকের বাদ্যি সহযোগে তলোয়ার নিয়ে প্রস্থান করেন কমিটির সদস্যরা।